‘১৯-এ ২০’ লক্ষ্য ছুঁয়ে ‘২০-এ ২৫’ ঘোষণা

৯ জানুয়ারি, ২০২০ ১৯:৩৮  
ফ্রিজ বাজারে ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য নির্ধারণ করে ওয়ালটন গ্রুপ। ঘোষণা করে ‘১৯-এ ২০’। গ্রুপের দুই ব্র্যান্ড ওয়ালটন ও মার্সেল মিলে লক্ষ্যমাত্রা ছুঁয়ে বিক্রি করেছেছে ২০ লাখ ৩০ হাজার ইউনিট ফ্রিজ। এবার ২৫ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়ে ঘোষণা করলো ‘২০-এ ২৫’। ফ্রিজ বিক্রয়ের এ সাফল্য উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে দিনব্যাপী ‘মেগা অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও বেস্ট ব্র্যার্ন্ডিং অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম আশরাফুল আলম। এসময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, মঞ্জুরুল আলম অভি, রাইসা সিগমা হিমা, মাহবুব আলম মৃদুল এবং রিফা তাসনিয়া স্বর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্রিজ বিক্রিতে বিশেষ অবদানের মাধ্যমে ‘১৯-শে ২০’ সফল করায় ওয়ালটন ও মার্সেলের ৪২ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও আলমগীর আলম সরকার, বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর মার্কেটিং নেটওয়ার্কের প্রধান মো. এমদাদুল হক সরকার, প্লাজা সেলস এন্ড ডেভলপমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, উদয় হাকিম, গোলাম মুর্শেদ, তানভীর রহমান, সিরাজুল ইসলাম, কর্নেল (অব:) শাহাদাত হোসেন ও আমিন খান, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম প্রমুখ।